বাবা ও খোকা

বাবা দিবস (জুলাই ২০১৪)

শাহ্ আলম শেখ শান্ত
  • 0
  • 0
  • ৮৫
বাবা তুমি দেখাইও না অলসের ভয়
জেনে রেখ তোমার ছেলে অলস কভু নয় ,
পাঠে দেব মনযোগ পড়ব নিত্যদিন
শত থ্যাতি করব কামাই বাজবে সুখের বীণ ।


অলস বলে না বকিয়ে আশীর্বাদ দিও
মহত্‍ বড় মানুষ হব তুমি দেখে নিও
চেষ্টায় হবে জয় আল্লাহ তায়ালা কয়
আমি আর করবো নাকো পাঠে নয় ছয় ।


হে রহিম রহমান দয়া করো মোরে
বুক আমার ভরে দিও বিদ্যার সাগরে ;
মহান তুমি সবাই জানি
বানাও তুমি আমায় জ্ঞানী !

আমার পানে হইও নাকো তুমি নির্দয়
তোমার দয়ায় বাবার আশা পূর্ণ যেন হয় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০৫ জুন - ২০১৪ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬